সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্?যাপন নিশ্চিত করার লক্ষ্যে ফেনী জেলার পরশুরাম উপজেলার ৩টি প্রধান পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক। ১৬ অক্টোবর ২০২৬ তারিখে তিনি এই পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ৪ বিজিবির অধিনায়ক পরশুরাম উপজেলার শ্রী শ্রী মা মাতঁঙ্গী মন্দির, শ্রী শ্রী রক্ষা কালী মন্দির এবং শ্রী শ্রী হরি ঠাকুর মন্দির সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা উদ্?যাপনের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তিনি পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার সর্বমোট ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে আগামী ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত পরশুরামের বক্স মাহামুদ উচ্চ বিদ্যালয়ে ১টি বেইজ ক্যাম্প স্থাপনসহ ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রেখে সকল ধর্মাবলম্বী যেন নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সেই অনুকূল পরিবেশ নিশ্চিত করতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে মাঠে নিয়োজিত রয়েছে।
