ePaper

রামগঞ্জে এসএইচটিসি ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার এসএইচটিসি ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধানে কর্মক্ষম-হতদরিদ্র ৫টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ইন কোলাবরেশন উইথ চিটাগাং ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের (সিডব্লিউটি) অর্থায়নে সেলাই মেশিনগুলো বিতরণ করেন কেথুড়ী ফাজিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা সুলতান আহম্মেদ। রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় ও এসএইচটিসি ফাউন্ডেশনের উপদেষ্টা শামসুদ্দিন সেলিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এডভোকেট মমিনুল হক, সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন, ইঞ্জিনিয়ার গোলাম রহমান রাজিব, মোঃ মোরশেদ আলম ও মাসুম বিল্লাহ শাহীন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *