বিবৃতিতে জনগণের প্রতি আবদুল আউয়াল মিন্টু

সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি

দেশের উন্নয়ন, এলাকার উন্নয়ন  ও শান্তি স্থিতিলতার জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ করে দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ফেনী-৩ (দাগনভূঁইয়া-সোনাগাজী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে আবদুল আউয়াল মিন্টু বলেন, ১২ ফেব্র’য়ারি ত্রয়োদশ নির্বাচনে বিএনপিকে ভোট দিলে এই দেশের মানুষ নিরাপদে থাকবে, সামাজিক অশান্তি দূর হবে, সন্ত্রাস, রাহাজানি, খুুনেখুনি বন্ধ হবে। সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস করার সুযোগ পাবে। বিবৃতিতে নিজ নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশ্যে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, এদেশে বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, সামাজিক অবক্ষয় দূর হয়েছে, নারী-পুর’ষের সমান অধিকার প্রতিষ্ঠা হয়েছে। বহিবিশ্বের বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়েছে। বিবৃতিতে তিনি বলেন, আগামীকাল (১২ ফেব্র’য়ারি) এই আসনের মানুষ তাদের ভাগ্য পরিবর্তনের সেবক খুঁজে নিবে। যদি তারা ভুল পথে ধাবিত হয়, গোটা সমাজ বিপদগ্রামী পথে ধাবিত হবে।

মন্তব্য করুন