সোনাইমুড়ী উপজেলা (প্রতিনিধি) নোয়াখালী
রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাইমুড়ী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভা সোনাইমুড়ী রেলওয়ে চত্বরে অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি ইবরাহিম হোসেন রনি, তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “ ২৪ এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের আহ্বানে সকল স্বজনপ্রীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন?্য একমত তখনই বিএনপি নোট অব ডিসেন্টের নামে তালবাহানা শুরু করেন জনগনকে তার ন?্যায?্য অধিকার থেকে বঞ্চিত করতে।” তিনি আরো বলেন, “ বাংলাদেশের ছাত্র সমাজ বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্রশিবির প?্যানেলকে নির্বাচিত করে যেমন নিরাপত্তা লাভ করেছে তেমনি ভাবে ১২ তারিখ জামায়াত তথা এগারো দলীয় জোটকে নির্বাচিত করে নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ পাবে” সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী -০১ (সোনাইমুড়ী- চাটখিল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ ছাইফ উল্লাহ । তিনি তার বক্তৃতায় সোনাইমুড়ী জনগণের জন্য তার ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, “ আপনারা আমাকে নির্বাচিত করলে আমি সোনাইমুড়ীর রাস্তাঘাটের উন্নয়ন, সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয?্যায় উন্নীত করবো , সকল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোকে আধুনিকায়ন ও সেবার মান বৃদ্ধি করবো, চাঁদাবাজ মুক্ত ও দখলদার মুক্ত আধুনিক উপজেলায় উন্নীত করবো অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, জেলা সহ সেক্রেটারি মাওলানা দেলোওয়ার হোসেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি দাউদুল ইসলাম সহ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিনের পরিচালনায় জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির হানিফ মোল্লা। সভাপতির বক্তব্যের পর বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয় যা সোনাইমুড়ীর বাজার থেকে শুরু করে বাইপাস – চৌরাস্তা হয়ে রেল স্টেশন চত্বরে এসে শেষ হয়।
