ইয়াকুব নবী ইমন, সোনাইমুড়ী(নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলার সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের বাসিন্ধা বিশিষ্ট সমাজসেবক, এসকে গ্রুপের চেয়ারম্যান এবং শেখ মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ কামাল হোসেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবার) সন্ধায় সোনাইমুড়ী প্রেসক্লাব হল রুমে এই মতবিনময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তাকে সোনাইমুড়ী প্রেসক্লাবের আজীবন সদস্য হিসেবে বরণ ও সংবর্ধনা প্রদান করা হয়।
প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন, কামাল হোছাইন, এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী নিজাম উদ্দিন। এ সময় প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক সালা উদ্দিন, সামছুল আরেফিন জাফর, বীর মুক্তিযোদ্ধা এম. এ. মতিন, খোরশেদ আলম, সহ-সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্যাহ্ ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কোষাধ্যক্ষ অনুপ সিংহ সহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে মুক্ত আলোচনা করেন। অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের নেতৃবৃন্দ আজীবন সদস্য শেখ কামাল হোসেন ও অন্যান্য অতিথিদের ধন্যবাদ জানান এবং আগামী দিনে সোনাইমুড়ীর উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ কামাল হোসেন বলেন, আগামীতে সোনাপুরের উন্নয়ন, অগ্রগতির লক্ষে তিনি চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন। এ জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং যে কোন প্রয়োজনে সব সময় সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন।
নোয়াখালীতে সাংবাদিকদের সাথে এসকে গ্রুপের চেয়ারম্যান শেখ কামাল হোসেনের মতবিনিময়
