ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডা: মোস্তফা -হাজেরা ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে। সোনাইমুড়ী সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডঃ মোহাম্মদ আবু ইউসুফ। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ .কে .এম ?গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এতে ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা, জেলা ?সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুর রহমান ?, সোনাইমুড়ী উপজেলা ?সমাজসেবা অফিসার কাজী মোঃ ইমরান হোসেন, সমাজসেবী এম এ হোসেন, ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
