ফেনী সীমান্তে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার


ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ১৪ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর মধুগ্রাম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, অভিযান চলাকালে টহল দল সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে তার সাথে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক, সজাগ, দৃঢ? এবং অঙ্গীকারবদ্ধ। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং জনগণের জানমালের সুরক্ষায় ফেনী ব্যাটালিয়ন সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।