আড়পাড়া-কামারখালী মদিনাতুল উলুম নছরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত-২০২৬

Exif_JPEG_420

মোঃ  সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া-কামারখালী মদিনাতুল উলুম ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ২৮ জানুয়ারি (কুধবার ) ও ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার ) দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ম দিন অর্থাৎ বুধবার ক্রীড়া প্রতিযোগিতা এবং বৃহস্পতিবার অর্থাৎ ২য় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাছাড়াও  প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ও  সবার উদ্যোশে  স্বাগতম  বক্তব্য  রাখেন মাদ্রাসার গভনিং বডির সভাপতি ও ফরিদপুর রাজেন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম স্বপন এবং ক্রীড়া অনুষ্ঠান  উদ্বোধন  করেন বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক ও শিক্ষানুরাগী এবং আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান আলহাজ¦ বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম  এবং বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠানটি  উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের সাবেক বিভাগীয় উপ-পরিচালক বীরমুক্তিযোদ্ধা মৃধা আব্দুর রাজ্জাক। পুরস্কার বিতরনীতে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর সহযোগী  অধ্যাপক   ডাঃ মৃধা মোঃ শাহীনুজ্জামান ও ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ এর অধ্যাপক ডাঃ শাহানা আহমেদ (শ্যামলী) প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আউয়াল আকন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম , আড়পাড়া ইউনিয়নের সমাজসেবক  এ.এস.এম ইদ্রিস আলী পান্নু, মধুখালী ডায়াবেটিক সমিতির পরিচালক ও ফরিদপুর জেলা বিএনপি সাবেক সদস্য মৃধা বদিউজ্জামান বাবলু  সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ ।  ক্রীড়া অনুষ্ঠান  পরিচালনায়  ছিলেন  ক্রীড়া শিক্ষক মোঃ আসাদুজ্জামান বিশ্বাস পান্না সহ শিক্ষক-মন্ডলী ও কর্মচারী বৃন্দ, অনুষ্ঠান সঞ্চালনায়  ছিলেন  মাদ্রাসার সহকারি অধ্যাপক মোঃ আতাউর রহমান মিয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ও  সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ খোন্দকার  মাওলানা মোঃ নাজিমউদ্দিন এবং মাদ্রাসা গভর্নিংবডি ও পিটিএ কমিটি প্রমুখ ।

মন্তব্য করুন