মনিরুজ্জামান মনির আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কমিটির নেতাকর্মীদের সৌজন্য স্বাক্ষাৎ

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিধি

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মনিররুজ্জামান মনির এর সাথে মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের নিজবাড়ীতে মঙ্গলবার এশা নামাজ বাদ নবগঠিত জেলা ও উপজেলা আরফাত রহমান কোকো স্মৃতি সংসদ কমিটির নেতাকর্মীরা সৌজন্য স্বাক্ষাৎ করেন এবং নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। শেষে খন্দকার ওবায়দুর রহমান এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মনিররুজ্জামান মনির। এ ছাড়া বক্তব্য রাখেন ফরিদপুর জেলা নবগঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কমিটির সভাপতি সুমন খাঁন, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, মধুখালী উপজেলা কমিটি সভাপতি মনিরুজ্জামান মাসুদ, সাধারন সম্পাদক খন্দকার ইখলাস, সিনিয়র সহ-সভাপতি মিরাজুল ইসলাম প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপি সাবেক সদস্য ও মধুখালী উপজেলা বিএনপি শিল্প-বিষয়ক সম্পাদক মৃধা বদিউজ্জামান বাবলু, জেলা কমিটির সহ-সাধারন সম্পাদক কাজী ইকরাম, ফরিদ খাঁন, আলমগীর হোসেন, আ. রহমান, জাকির শেখ প্রচার সম্পাদক মিদুল হোসেন সহ উপজেলা নব কমিটির নেতাকর্মী বৃন্দ প্রমুখ। সবশেষে প্রধান অতিথি সবার জীবনের মঙ্গল কামনা করে এবং কমিটি যাতে সুন্দর একটি দাড় গোড়ায় পৌছাতে সেই লক্ষে কাজ করার আহবান রেখে সকলের সাথে নৈশভোজে অংশগ্রহন করে আবারও সবার জীবনের মঙ্গল কামনা করে আলোচনা সভা শেষ করেন।

মন্তব্য করুন