মো. শফিকুল ইসলাম মতি, নরসিংদী নরসিংদীতে ইউপি সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা আমির হোসেন সরকারকে (৩০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আলোকবালীতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত আমির হোসেন আলোকবালী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে। তিনি সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, চরাঞ্চলে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ থাকায় ৫ আগস্টের পর থেকে এলাকা ছাড়া ছিলেন আমির হোসেন সরকার। প্রবাস ফেরত ভাইকে দেখতে আজ বাড়ি ফেরেন তিনি। এসময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমির হোসেনের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আমির হোসেন। স্বজনেরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্পিডবোটে করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে আবাসিক মেডিকেল অফিসার ডা. সজীব সাহা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সেনাবাহীার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্ত করছে। আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আরও সংবাদ
নরসিংদীতে ঘুষের টাকা ফেরত দিলেন পরিদর্শিকা
- Daily Nabochatona
- মার্চ 14, 2025
- 0
মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী নরসিংদীতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার কথা থাকলেও টাকা ছাড়া প্রসবকালীন কোনো সেবা মেলে না। এমনকি ডেলিভারি […]
রায়পুরায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শুরু
- Daily Nabochatona
- সেপ্টেম্বর 9, 2025
- 0
অজয় সাহা (নরসিংদী) রায়পুরা নরসিংদীর রায়পুরা পৌরসভায় স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় শুরু হয়েছে বিশেষ ডেঙ্গু প্রতিরোধ অভিযান। ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের […]
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ২ আহত ২০
- Daily Nabochatona
- মার্চ 22, 2025
- 0
মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদীনরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। গতকাল শুক্রবার ভোরে উপজেলার […]
