মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী নরসিংদী পৌর শহরে রিজভী (৩৬) নামের এক ইন্টারনেট ও ডিস ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ব্রাাহ্মন্দী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রিজভী শহরতলীর বীরপুর মহল্লার মুক্তযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিসের ব্যবসা পরিচালনা করতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে শহরের ব্রাহ্মন্দী মোড়স্থ একটি বাড়ির গলির সামনে দুই পক্ষের উত্তেজনার পর এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে রিজভীকে হত্যা করে পালিয়ে প্রতিপক্ষের লোকজন। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানায়, রায়পুরার হাসনাবাদের সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের ওপর পরিকল্পিত হামলা করতে ব্রাহ্মন্দী এলাকায় আসে রিজভী ও তার দল। এসময় পাল্টা হামলার শিকার হয়ে নিহত হয় রিজভী। রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত ৮টি মামলা রয়েছে। এসময় ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে এবং অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ।
আরও সংবাদ
দেশব্যাপি নারী ও শিশু নির্যাতন হত্যার প্রতিবাদে বিচারের দাবীতে নরসিংদীতে মানববন্ধন
- Daily Nabochatona
- মার্চ 15, 2025
- 0
মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী প্রতিনিধি: দেশব্যাপি নারী ও শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে বিচারের দাবীতে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে পিপুস ইনির্ভাসিটি শিক্ষার্থীদের উদ্যোগে […]
রায়পুরায় ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- Daily Nabochatona
- আগস্ট 12, 2025
- 0
অজয় সাহা (নরসিংদী) রায়পুরা নরসিংদীর রায়পুরায় আগামী ৩ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিতব্য ম্যারাথন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন […]
রায়পুরায় ৯ অক্টোবর ‘রায়পুরা ম্যারাথন ২০২৬’অংশ নেবেন দেশ-বিদেশের প্রায় এক হাজার রানার, থাকছে ৪২ কিলোমিটার ফুল ম্যারাথন
- Daily Nabochatona
- অক্টোবর 7, 2026
- 0
অজয় সাহা,রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রায়পুরা ম্যারাথন ২০২৬’। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এ ম্যারাথনে […]
