নবচেতনা ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ১ম ইনিংসে চাপের মধ্যে দারুণ ব্যাটিং করেছে ভারতীয় উইকেটকিপার ব্যাটার ধ্রুব জুরেল। দায়িত্বশীল ৮৮ রানের ইনিংস এক বীরোচিত ইনিংসে ভর করে লড়াইয়ে টিকেয়ে রেখে দলকে।
সেই সাথে গড়েছেন এক অনন্য নজিরও, নাম লিখেয়েছে সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির পাশে।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভারতের সবচেয়ে সফল ব্যাটার ধ্রুব জুরেল। ধারাবাহিক ভাবে রান করছেন তিনি। তাঁর ইনিংসের জন্যই ব্লাকক্যাপসদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে লড়াই করার মতো জায়গায় রয়েছেন শুভমন গিলেরা।
গোটা ইনিংসে ১৪টি চার মারলেও কোনও ছয় মারেননি জুরেল। পরিস্থিতির কথা মাথায় রেখে মাটিতে বল রেখে খেলার চেষ্টা করেছেন।
ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে কিউইদের মাটিতে টেস্ট ক্রিকেটে সাত নম্বরে বা আরো পরে ব্যাট করতে নেমে দুটি অর্ধশতরান করেছেন। এমন কৃতিত্ব ধোনি ছাড়াও রয়েছে সাবেক তারতা কিরণ মোরের।
উল্লেখ্য, তিন জনই উইকেটরক্ষক-ব্যাটার। নিউজিল্যান্ডের মাটিতে সাত নম্বরে বা আরও পরে ব্যাট করতে নেমে টেস্টে দু’টি অর্ধশতরান রয়েছে মোরের। ১৯৯০ সালের সফরে দু’টি অর্ধশতরান করেছিলেন তিনি। ধোনি ২০০৯ সালের সফরে সাত নম্বরে ব্যাট করতে নেমে দু’টি এবং ২০১৪ সালের সফরে আট নম্বরে ব্যাট করতে নেমে একটি অর্ধশতরান করেন।
জুরেল ক্রাইস্টচার্চে অর্ধশতরান করলেন সাত নম্বরে ব্যাট করতে নেমে।
ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ৭৮ রানও করেছিলেন সাত নম্বরে ব্যাট করে।
নবচেতনা/এআর




