নিজস্ব প্রতিবেদক : সরকারকে সহযোগিতা দিন, শান্তি, সম্প্রীতি, সন্ত্রাস দুর্নীতি ক্ষুধা দারিদ্র মাদক মুক্ত উন্নত পরিবেশের গণতান্ত্রিক আইনের শাসনের দেশ গড়ার জন্য সহিংসতার প্রতিবাদে জাতীয় ঐক্য গড়ে তুলুন। বেকার যুবকদের কর্মসংস্থানে উদ্যোক্তা করুন দাবিতে মানববন্ধন জাসদ-শাজাহান সিরাজের উদ্যোগে ২৫ নভেম্বর ২০২৬ বিকাল ৩.৩০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব চত্ত্বর অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন জাসদ-শাজাহান সিরাজের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
বক্তব্য রাখেন ঃ বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারন সম্পাদক আ স ম মোস্তফা কামাল, জাসদ-শাজাহান সিরাজের যুগ্ম সাধারন সম্পাদ শেখ বাদশা উদ্দিন মিন্টু, সমতা পার্টির চেয়ারম্যান বৈজ্ঞানিক শামসুল হক সরকার, বিশিষ্ট শ্রমিক নেতা সাহিদুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক শুভ্রা বিশ্বাস, বরিশাল বিভাগ সমিতির সদস্য বিউটি বেগম, আনোয়ার হোসেন, সেলিম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।সভাপতির ভাষনে আব্দুল জলিল বলেন, আমরা সহিংসতা চাই না, দেশের জনগনের শান্তি চাই, অর্থনৈতিক মুক্তি চাই। দারিদ্রতা চাই না সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যারা দেশের উন্নয়ন চায় গণতন্ত্র চায় আইনের শাসন চায় পরিবেশ বান্ধব সরকার চায় তাদের সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের প্রয়োজন। আশাকরি মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল সমস্যা সমাধানের লক্ষ্যে ঐক্য করবেন। যেই ঐক্য দেশকে সন্ত্রাস দুর্নীতি দারিদ্র মাদক মুক্ত করবে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের যোগান দিবে ও আগামীতে একটি আধুনিক ক্ষুধা মুক্ত পরিবেশ বান্ধব দেশ গড়বে। আসুন আমরা বৈষম্যবিরোধী আন্দোলনে জনগণ যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নকে পূরণ করতে চাই। সহিংসতা নয় শান্তি চাই। বেকার যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে কৃষি উৎপাদন খাদ্য সমস্যার সমাধান চাই। তবেই দেশ হবে পরিবেশ বান্ধব গণতান্ত্রিক আইনের শাসনের, সেই কাজটি বর্তমান সরকার করবে এই কারনেই দেশপ্রেমিক সকল দলের ঐক্য চাই।
‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে তুলুন’




