বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১-এর দ্রুত পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে


আশরাফ আলী হাওলাদার : ২৫ নভেম্বর বুধবার সকাল ১১ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) ও কৃষক সমিতি, জাতীয় একতা পার্টি, জাতীয় দেশ দরদী পার্টির যৌথ উদ্যোগে ৫দফা গণদাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয় বাংলাদেশ গনতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার বলেন খেটে খাওয়া মানুষের একমাত্র সেবা স্বাস্থ্যসেবায় সরকারের স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ পুনরায় চালু করতে হবে, তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি
৩০,০০০ টাকা নির্ধারণ করতে হবে ধান, শীতের সবজি, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন ফসলের ন্যূনতম লাভজনক মূল্য নিশ্চয়তা আইন প্রণয়ন করতে হবে , বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১-এর দ্রুত পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে . হকার্স সুরক্ষা আইন প্রনয়ন করতে হবে
বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশরাফ আলী হাওলাদার-এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের সংগঠক কৃষক সমিতির সভাপতি চাষী মাসুম, জাতীয় একতা পার্টি (জি. ই. পি) চেয়ারম্যান ড. অধ্যাক্ষ এম জি মোর্শেদ হাওলাদার, জাতীয় দেশ দরদী পার্টি চেয়ারম্যান ক্বারী মাওলানা বোরহান উদ্দিন চিশতি, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ তোজামেল হক তাজেম, মোঃ মনজুর হোসেন, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন ও সাংগঠনিক সম্পাদক মোকাম্মেল হক নকীব, মোহাম্মদ আলী, শ্রমিক নেতা, মোঃ আলমগীর হোসেন, সভাপতি-বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি শ্রমিক আন্দোলন, সিরাজুল ইসলাম খোকন মাষ্টার, জাতীয় সমতা পাটি চেয়ারম্যান সামসুল হক সরকার সভাপতি, বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতি ও বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের মহিলা সম্পাদিকা সালমা আক্তার লিজা প্রমুখ।আরো বক্তব্য রাখবেন জাতীয় ও দলীয় নেতৃবৃন্দ