টাঙ্গাইলে মার্কেট-ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হলেন ১৫ জন

এস,এম আতোয়ার টাঙ্গাইল :


মেজর জেনারেল মাহমুদুল হাসান (অব.) আদর্শ কলেজ মার্কেট- ব্যবসায়ী মালিক সমিতির ২০২৬-২০২৯ মেয়াদ এর ত্রি-বার্ষিক নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রতিটি পদে একাধিক প্রার্থী না থাকায় সব পদে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী নির্বাচিতরা হলেন—
সভাপতি: মো. আমিনুল হক। সহ-সভাপতি: মো. জসিম উদ্দিন ও আঃ রশিদ মিয়া।
সাধারণ সম্পাদক: আইরিন ভানু (জলি)।
সহ-সাধারণ সম্পাদক: বিষ্ণু চন্দ্র দাস ও মো. সফি খান।
সাংগঠনিক সম্পাদক: মো. বাবুল মিয়া।
দপ্তর সম্পাদক: মো. সাখাওয়াত হোসেন।
কোষাধ্যক্ষ: বলরাম পাল।
প্রচার সম্পাদক: পরিমল চন্দ্র দাস।
ক্রীড়া সম্পাদক: আ. ত. ম. নাছির মিন্টু।
কার্যনির্বাহী সদস্য: খলিল মিয়া। শাহিনারা মিষ্টু। মো. জহির উদ্দিন। মিঠুন, প্রতিটি পদে একক প্রার্থী থাকায় নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ তাঁদের চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করেন।
নবনির্বাচিত কমিটির সদস্যরা আগামী তিন বছর ব্যবসায়ী মালিক সমিতির কার্যক্রম পরিচালনা করবেন।