ফেনী প্রতিনিধি : ফেনীতে উৎসবমুখর পরিবেশে শান্তি নিকেতন ক্যাডেট ইনস্টিটিউটের বার্ষিক পুরস্কার বিতরণ উৎসব ও কৃতী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর সকালে ফেনী শান্তি নিকেতন ক্যাডেট ইনস্টিটিউট সংলগ্ন গ্যান্ড সুলতান কনভেনসন হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত আসমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী অধ্যাপক আবু ইউছুপ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী ও সমাজসেবক কেবিএম শাহজাহান সাজু। অনুষ্ঠানটি পরিচালনা করেন শান্তি নিকেতন ক্যাডেট ইনস্টিটিউটের প্রধান শিক্ষক এম. মামুনুর রশীদ
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির মোট ৬০০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ৬৬ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও শিক্ষাক্ষেত্রে অর্জিত সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জন ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা জোগানো হয়। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
ফেনী শান্তি নিকেতন ক্যাডেট ইনস্টিটিউটে বার্ষিক পুরস্কার বিতরণ




