কমল স্বর্ণের দাম

নবচেতনা অর্থনীতি ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা। বৃহস্পতিবার (১১ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনা ও রুপার গয়নার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণে প্রতি গ্রামের দাম ১৯ হাজার ৩০ টাকা। প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাবে) দাম দাঁড়ায় ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। আগের দিন বুধবার (১১ নভেম্বর) ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায় বিক্রি হয়েছিল।

এ ছাড়া আজ ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১০০ টাকা কমে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ৫৭৫ টাকা কমে ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা হয়েছে।

চলতি বছর দেশের বাজারে ১৩৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭০ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
নবচেতনা/এআর

x