সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: সোশ্যাল এইড এর আয়োজনে ও দাতা সংস্থা মুসলিম হেলফেন এর আর্থিক সহায়তায় গত ১১ ই নভেম্বর ২০২৬ খ্রীঃ দাগনভুঁঞা উপজেলায় ২০০ পরিবার ও আজ ১২ ই নভেম্বর ফেনী সদর উপজেলায় ৩০০ শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সোশ্যাল এইড ফেনী প্রোগ্রাম ম্যানেজার এম নাছির উদ্দিন সভাপতিত্বে ফেনী সদর উপজেলা হলরুমে এই বিতরণ প্রোগ্রাম সম্পন্ন হয়।সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জহিরুল হক খান সজীব এর সঞ্চালনায় বিতরণ প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল করিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা, ফেনী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামছুদ্দিন, সোশ্যাল এইড ঢাকা প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আলী রাহাত, ও সাংবাদিক ও ডিসএবিলিটি এইড সোসাইটি এর চেয়ারম্যান আফতাব হোসেন মমিন ভূঞা। সভায় প্রধান অতিথি বলেন, ফেনীতে ডেঙ্গু ভয়াবহ আকার ধারন করেছে সরকারী রিপোর্ট অনুযায়ী প্রায় ২৫০০ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে এদের বেশীরভাগ মানুষ শ্রমজীবি, সকলকে ডেঙ্গু নিরসনে বাড়ির আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের নিজেদের সচেতন হতে হবে এবং পরিবারকে সচেতন করতে হবে এটার কোন বিকল্প নেই। তিনি সোশ্যাল এইড এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপজেলা ও জেলা প্রশাসন হতে জেনেছেন সোশ্যাল এইড এর জেলায় কার্যক্রম এ রিপোর্ট অনুযায়ী প্রশংসার দাবী রাখে। তিনি সোশ্যাল এইড কে গরীব অসহায় ডেঙ্গু আক্রান্ত মানুষকে খাদ্য সহায়তা প্রদান করায় ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে অস্যাস্য কার্যক্রমে তার সর্বাত্মক সহায়তা থাকার আশ্বাস দেন।
প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন টেকনিক্যাল কোঅর্ডিনেটর জিল্রুর রহমান, মোহাম্মদ সাজিদ প্রমূখ।
ফেনী এলাকার সর্স্তরের মানুষ সোশ্যাল এইড এর এই ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ৫০০ শত পরিবারের প্রায় ২৫০০ জন মানুষ সরাসরি উপকৃত হয়েছেন।
ফেনীতে ডেঙ্গু ও হামে আক্রান্ত ৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান সম্পন্ন
