করিম ইসহাক, রাজবাড়ী :
রাজবাড়ীতে প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা।এতে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারন সম্পাদক আমির হোসেন লিটন (৩৫) গুলিবৃদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা শহরের পন্না চত্ত্বরে প্রকাশ্যে দিবালোকে এই গুলির ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহত আমির হোসেন লিটন বানিবহের আবুল হাসেমের ছেলে এবং সে বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারন সম্পাদক। আহত লিটন বলেন, একটি মামলার কাজ শেষ করে আদালত থেকে অটোরিক্মা যোগে শহরের বড় বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে রাজবাড়ী শহরের ব্যাস্ততম এলাকা পান্না চত্ত্বর অতিক্রম করার পর আমাদের রিক্সা ওভারটেক করে আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আমার ডান হাতে গুলিবৃদ্ধ হয় এবং আমার সাথে থাকা ব্যাক্তির পেট ছুয়ে আরেকটি গুলি গেছে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আজমল হোসেন বলেন, বিষয় টি নিযে আমরা কাজ করছি। এ ঘটনায় একজন আহত হয়েছে।
