ফরিদপুর ব্যুরো:
দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১২ বছর পূর্তি উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দীন মোল্লা মিলনায়তনে পত্রিকা পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক আজকের সারাদেশের সম্পাদক ও প্রকাশক সৈয়দ নাজমুল আলম পারভেজ। প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান এবং ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি আশরাফুজ্জামান দুলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।
আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদপত্রের অন্যতম দায়িত্ব হলো বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরা। এ ক্ষেত্রে সত্যনিষ্ঠ সাংবাদিকতা, পেশাদারত্ব ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তাঁরা দৈনিক আজকের সারাদেশের সংবাদ পরিবেশনার প্রশংসা করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।বক্তারা আরও বলেন, গণমাধ্যম সমাজের অসংগতি তুলে ধরা, জনসচেতনতা সৃষ্টি এবং জবাবদিহি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ দায়িত্ব পালনে সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকা জরুরি।অনুষ্ঠানে দৈনিক সারাদেশে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল আহাদ মিয়া, দৈনিক নবচেতনা পত্রিকার ফরিদপুর ব্যুরো চীফ লিয়াকত হোসেন সহ ফরিদপুর প্রেসক্লাবের সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে পত্রিকাটির ১২ বছর পূর্তি উদ্?যাপন করেন।
