মেহেরপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

আবু রায়হান নিরব মেহেরপুর

ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর২০২৬) মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ প্রেস কনফারেন্সের ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করা হয়।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে বক্তব্য দেন। এ উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়।মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন,এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজমল হোসেন মিন্টু।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার, জেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক, জেলা পরিসংখ্যান কর্মকর্তা বশির উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বাবু হক, উপজেলা আইসিটি কর্মকর্তা সুব্রত কুমার, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আলী টোকন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম এবং পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।