নোয়াখালীতে ফ্যামেলী কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে ফ্যামেলী কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বিকালে ১নং  ওয়ার্ডে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউছুফ চৌধুরী। এ সময় উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী ফারুক আহমেদ, ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক রাশেদুল ইসলাম লিটন, রিপন মেম্বার, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম সহ অনেকে উপস্থিত ছিলেন।