ফরিদপুরের জেলা পরিষদের  জেলা প্রশাসকের সাথে  সৌজন্য সাক্ষাৎকার  করলেন মধুখালী উপজেলা সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ এহিয়া হোসাইন 

মোঃ  সহিদুল ইসলাম , মধুখালী প্রতিনিধি

ফরিদপুর জেলা পরিষদের নব নিযুক্ত  জেলা প্রশাসক,  আফজাল হোসেন খান পলাশ এর সাথে গত  রবিবার  সৌজন্য  স্বাক্ষাৎকার  ও  শুভেচ্ছা বিনিময় করেন  এবং ফুলেল শুভেচ্ছা জানান আড়পাড়া ইউনিয়ন বি.এন.পির সাবেক সভাপতি ও মধুখালী উপজেলা সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ এহিয়া হুসাইন সঙ্গে ছিলেন  ফরিদপুর জেলা বাস মালিক সমিতির সিনিয়র  সহ-সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান মোল্লা, মধুখালী উপজেলা বিএনপি নেতা মো ঃ রিপন হোসেন  মোল্লা, মোঃ  আতিকুর রহমান উজ্জল, মোঃ আরিফুর রহমান সজল, এস এম দাউদ  সহ আরো  নেতৃবৃন্দ প্রমুখ।  জানা যায়  ফরিদপুর জেলা পরিষদের  প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ। মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ক্ষমতাবলে জেলা পরিষদে এই নিয়োগ প্রদান করা হয়েছে।  রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, নিয়োগ হওয়া প্রশাসকরা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন এবং তিনি বিধি মোতাবেক নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন।

মন্তব্য করুন