ধামরাইয়ে বিএনপি নেতার ফটো মিয়ার স্মরণে আলোচনা সভা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

রবিউল করিম (ঢাকা) ধামরাই ঢাকার ধামরাইয়ে সূতিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফটো মিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সূতিপাড়া ইউনিয়নের বাথুলী মাদ্রাসা মাঠে কয়েক হাজার বিএনপির নেতাকর্মী সমর্থক এবং এলাকার সাধারণ মানুষের উপস্থিতিতে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সূতিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল বাছেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম। সূতিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, সুয়াপুর ইউপি সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তুলাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা আবেক আপ্লূত হয়ে বলেন, ফটো মিয়া বিএনপি জন্য দিবেদিত প্রাণ ছিলেন। পতিত আওয়ামী সরকারের আমলে অনেক হামলার শিকার হয়েছেন এবং মামলা খেয়ে জেলও খেটেছেন। ফটো মিয়া এলাকায় ভাল মানুষ হিসেবে পরিচিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতিপাড়া ইউনিয়নের বিএনপির কোষাধক্ষ আবুল কাশেম রতন ও সুতিপাড়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান। ও রুবেল হোসেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুবদল নেতা রবিন ও দেলোয়ার হোসেন।

মন্তব্য করুন