নোয়াখালী-২ আসনের সাংসদ ফারুকের স্ত্রীর ইন্তেকাল

Exif_JPEG_420

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক এর সহধর্মিণী কানিজ ফাতেমা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্বামী সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জয়নুল আবেদীন ফারুক গণমাধ্যমকে জানান, নির্বাচনের পরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী। পরবর্তীতে গত ১৭ ফেব্রুয়ারি তাঁকে ঢাকার এবার কেয়ার হাসপাতাল এ ভর্তি করা হয়। গত কয়েকদিন ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি অবস্থায় আজ ২৫ শে ফেব্রুয়ারি রোজ বুধবার, সকাল ১০টা ৪০মিনিটের সময় কানিজ ফাতেমা  চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। 

আজ বাদ জোহর ঢাকার নিকুঞ্জ-১,লেক রোড, ৪৩নং বাড়ির সামনে প্রথম জানাজা এবং আগামীকাল ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুর গ্রামে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন