মো.শফিকুল ইসলাম মতি: নরসিংদী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের কাঠগড়া থেকে রিয়াজুল ইসলাম হৃদয় নামের এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আসামি রিয়াজুল ইসলাম হৃদয় (২৫) রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে। নরসিংদী কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদুৎ বিভ্রাট (লোডশেডিং) চলছিল। এ সুযোগে কাঠগড়ায় অবস্থানরত রহিমাবাদ বাজার ফার্মিসিতে চুরির মামলার একমাত্র সন্দেহভাজন আসামি রিয়াজুল ইসলাম হৃদয় পালিয়ে যায়। তিনি আরও বলেন, পলাতক আসামি রিয়াজুল ইসলামের বিরুদ্ধে রায়পুরা থানায় রহিমাবাদ বাজারে ফার্মিসিতে চুরির মামলা রয়েছে। ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাকে আটক করতে অভিযান চালাচ্ছে। মো.সাইরুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনিব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে জানানো হয়েছে। আসামি হৃদয়কে গত ৭ জুলাই একটি ফার্মিসি দোকনে চুরি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করেন। আজ রিমান্ড শুনানীর জন্য দিন ধায্য থাকায় কারাগার থেকে আদালতে আনা হয়। এসময় আদালতে দায়িত্বে থাকা কনেস্টবুল জাহাঙ্গির ও মাহবুবের চোখ ফাকিদিয়ে আসামী পালিয়ে যায়। আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তবে হাজতীয় আসামী পক্ষে কোন আইন জীবী নিযুক্ত না থাকালে বিচারক আসামীর ৫দিনের রিমান্ডের আবেদন না মুঞ্জুর করেন বলে জানান তিনি।
আরও সংবাদ
নরসিংদীর মনোহরদীতে প্রবাসীর স্ত্রীকে অপহরণ,৫ লাখ টাকা মুক্তিপণ দাবি
- Daily Nabochatona
- ফেব্রুয়ারি 26, 2025
- 0
মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী প্রতিনিধি:নরসিংদীর মনোহরদীতে অপহরনের একমাসেও উদ্ধার হয়নি প্রবাসীর স্ত্রী। বুধবার দুপুরে আদালতে বারান্ধায় কান্নায় ভেঙ্গে পড়েন মা সালেহা বেগম। তিনি গনমাধ্যম কর্মীদের জানান […]
নরসিংদীর রায়পুরায় আধিপত্যের জেরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত
- Daily Nabochatona
- ফেব্রুয়ারি 5, 2026
- 0
মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এরশাদ ও হানিফ মাস্টার গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক কিশোর নিহত হয়েছে। নিহত মোস্তাকিম মিয়া […]
নরসিংদীর পলাশে চাঁদা না দেয়ায় শ্রমিককে ছুরিকাঘাতের অভিযোগ
- Daily Nabochatona
- আগস্ট 25, 2025
- 0
মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী নরসিংদীর পলাশে বাড়ি নির্মাণে চাঁদা না দেয়ায় নির্মাণ শ্রমিককে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক নেতার বিরুদ্ধে। শনিবার বিকেলে উপজেলার চরনগরদি […]

