ePaper

শ্রীমঙ্গলের গাজীপুরে মাদকবিরোধী সচেতনতামূলক সভা: দুই মাদক কারবারির আত্মসমর্পণের অঙ্গীকার

মো. আফজল হোসেইন (শ্রীমঙ্গল প্রতিনিধি)

মাদককে না বলুন, সুস্থ সুন্দর জীবন গড়ুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলার ৬ নং আশিদ্রোন ইউনিয়নের গাজীপুর এলাকায় মাদক প্রতিকার ও প্রতিরোধে এক ব্যতিক্রমী সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ই জুলাই ২০২৬) শ্রীমঙ্গল শহরতলীর গাজীপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব আব্দুর নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের সভাপতি মো. মুসাব্বির আল মাসুদ।?অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক সংগঠন টিম ডায়নামিক এর সম্মানিত উপদেষ্টা মো. শাহিন মিয়া। এছাড়াও সভায় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং বিপুল সংখ্যক স্থানীয় সচেতন যুবক ও  সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বর্তমান সমাজে মাদকের ভয়াবহ ছোবল এবং এর কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তরুণ প্রজন্ম কীভাবে মাদকের দিকে ধাবিত হচ্ছে এবং একটি পরিবার ও সমাজ কীভাবে এর ফলে ধ্বংস হয়ে যাচ্ছে, তা তুলে ধরা হয়।প্রধান অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের সভাপতি মো. মুসাব্বির আল মাসুদ এলাকায় মাদক সেবনকারী ও মাদক বিক্রয়কারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, কোনো অবস্থাতেই শ্রীমঙ্গলের মাটিকে মাদকের স্বর্গরাজ্য হতে দেওয়া হবে না। যারা এই ব্যবসার সাথে জড়িত, তাদের অনতিবিলম্বে এই পথ ছাড়তে হবে, অন্যথায় সামাজিক ও আইনিভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান অতিথির এই জোরালো ও দিকনির্দেশনামূলক বক্তব্যের মাঝেই এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সমাবেশস্থলে উপস্থিত দু’জন নিয়মিত মাদক সেবন ও বিক্রয়ের সাথে জড়িত যুবক তাৎক্ষণিকভাবে তাদের ভুল বুঝতে পেরে সামনে এগিয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *