ePaper

কেশবপুরে শ্যালকের বিরুদ্ধে ভগ্নিপতির সংবাদ সম্মেলন

রাজীব চৌধুরী, কেশবপুর

যশোর জেলার কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের  মির্জানগর গ্রামে ক্রয়কৃত জমির দখলের বিষয় নিয়ে শ্যালকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভগ্নিপতি মোঃ ইসমাইল হোসেন খান। শনিবার (১৮ জুলাই ২০২৬ খ্রিঃ ২০২৬) কেশবপুর নিউজ ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ ইসমাইল হোসেন খান জানান, প্রায় আট বছর আগে তিনি তার শাশুড়ির কাছ থেকে মির্জানগর মৌজায় ৮ শতক জমি ক্রয় করেন। চাকুরির কারণে দীর্ঘ সময় বিভিন্ন স্থানে অবস্থান করায় ওই জমিতে তার বড় শ্যালক খন্দকার নয়ন কুদ্দুস চাষাবাদ করতে থাকেন। পারিবারিক সম্পর্কের কথা বিবেচনা করে তিনি এ বিষয়ে কোনো আপত্তি জানাননি।

সম্প্রতি তিনি নিজ এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করার পর নিজের ক্রয়কৃত জমির দখল বুঝে নিতে চাইলে খন্দকার নয়ন কুদ্দুস ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ, হুমকি এবং মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি বলেও তিনি  করেন।ভুক্তভোগী আরও বলেন, জমিটি তার আইনগত মালিকানাধীন হওয়া সত্ত্বেও তিনি দখল বুঝে পাচ্ছেন না। এ অবস্থায় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে  তিনি তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেশবপুর উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও যশোর জেলা প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ  একই সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের সুষ্ঠু ও ন্যায়সঙ্গত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।তবে এ বিষয়ে অভিযুক্ত খন্দকার নয়ন কুদ্দুসের সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *