মোঃ শাহজাহান সাজু, লালমনিরহাট জেলা প্রতিনিধি
“দক্ষ যুব গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে লালমনিরহাটে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২ টায় লালমনিরহাট যুব ভবনে যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের উপপরিচালক আব্দুস সালাম শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের সিনিয়র প্রশিক্ষক আব্দুল কুদ্দুস।
বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি তওহীদুল ইসলাম লিটন, যুব সংগঠক খাইরুল কবির ও শহীদ ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রগণকারীদের যাতায়াত ভাতা গঋঝ পদ্ধতিতে বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও অদম্য যুব সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়।
