নিজস্ব প্রতিবেদক
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ সচিবালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় ১ অক্টোবর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ আসনটি সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী শূন্য ঘোষণা করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদ সচিবালয় তার আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।
