রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
রামগঞ্জ মডেল ডিগ্রি( অনার্স) কলেজে রোববার রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান (ইউ’এনও’র সঙ্গে শিক্ষার্থী – অভিভাবকদের মতবিনিময় করেন।
কলেজের অধ্যক্ষ মোঃ নুর উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর -১, রামগঞ্জ আসনের সংসদ সদস্য স্থানীয় প্রতিনিধি মনোয়ার হোসেন, বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ আলাউদ্দিন দেওয়ান, সহকারী অধ্যাপক ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. রুহুল আমিন, সহকারী অধ্যাপক হারুন -অর রশিদ, অভিভাবক সদস্য আরঙ্গজেব বাবলু,, জামশেদ উল্যা, কলেজের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী অধ্যাপক লেফটেন্যান্ট মোহাম্মদ হাবিব উল্লাহ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীরা পবিত্র কুরআন পাঠ, গীতা পাঠ, ও জাতীয় সংগীত দেশাত্নবোধক গান,কবিতা পরিবেশন করেন। শিক্ষার্থীরা বক্তব্যে কলেজের সমস্যা গুলো তুলে ধরেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান তাঁর বক্তব্যে এ সকল সমাধানের আশ্বাস প্রদান করেন। এর পূর্বে প্রধান অতিথি কলেজে আসলে অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ ফুলেল শুভেচছা জানান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার কলেজ প্রাঙ্গনে ফলজ ও বনজ বৃক্ষ রোপন করেন।
