আল আমিন, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, মিরপুর উপজেলা শাখার আয়োজনে বুধবার মিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি মিরপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী আশরাফুজ্জামান শাহীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লতিফা আক্তার রোজী খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী খন্দকার টিপু সুলতান, মিরপুর পৌর বিএনপির সভাপতি জনাব আব্দুর রশীদ, মিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবজাল হোসেন, মিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী এবং মিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরপুর উপজেলা মহিলা দলের মহিলা নেত্রী মোছা. শারমিন আক্তার সীমা।
বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠার ইতিহাস, সাংগঠনিক কার্যক্রম এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে নারী নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান তারা।
