শনিবার ০৮ আগস্ট ২০২৬ সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ভোলার সদর থানাধীন পূর্ব ইলিশার সোনাডুগী সংলগ্ন এলাকায় আজ ৮ আগস্ট ২০২৬ শনিবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড বেইজ ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি মাইক্রোবাস তল্লাশি করে প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

