সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি
২০ জুন সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাছির উদ্দিন ও এএসআই রাজীব বৈরাগীদ্বয়ের নেতৃত্বে পরশুরাম থানাধীন চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া সাকিনস্থ আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাছিম কলেজ এর সামনে পাকারাস্তার উপর (পরশুরাম টু ফেনী সড়ক) ঢাকাগামী একটি এ্যাম্বুলেন্স নং- ঢাকা মেট্রো-ছ-৭১-৩৮৮১ হতে ছোট বড় ০৮টি কার্টনে ১১৭ বোতল ভারতীয় হুইস্কি (যার প্রতিটি ৭৫০মিঃলিঃ বোতলের) সহ দুইজন অপরাধীকে পাইয়া (ধৃত আসামী ১। জসিম উদ্দিন (৫১), পিতা- আলী আশরাফ, মাতা-মৃত নূর বাহার আক্তার, সাং-পশ্চিম সাহেব নগর (চৌধুরী বাড়ী), ০৪নং ওয়ার্ড, ০১নং মির্জানগর ইউনিয়ন, বর্তমানে- পশ্চিম অনন্তপুর, গোয়াল গ্রাম (দুলাল কোম্পানীর বাড়ী), ০৩নং ওয়ার্ড, পরশুরাম পৌরসভা, ২। মিনহাজুর রহমান প্রকাশ অমি (২১), পিতা- মিজানুর রহমান, মাতা-রোজিনা আক্তার, সাং-দক্ষিন কোলাপাড়া, ০৫নং ওয়ার্ড, পরশুরাম পৌরসভা, উভয় থানা-পরশুরাম, জেলা-ফেনী) আলামত জব্দকরত তাহাদের বিরুদ্ধে পরশুরাম মডেল থানার মামলা নং- ০৫ তারিখ- ২০/০৬/২০২৬খ্রি. ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ২৪(খ)/৩৮/৪১ রুজু করা হয়েছে।
