সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি
ফেনী শহরের ১২ নম্বর ওয়ার্ডে সামাজিক সংগঠন আলো সিঁড়ি-এর উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করা হয়েছে। শনিবার (আজ) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচের উদ্বোধন ও খেলোয়াড়দের মাঝে ফুটবল প্রদান করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এবং ফেনী জেলা জামায়াতের আমীর জননেতা মুফতি আবদুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমদ ভূঁঞা আজাদ, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গোলাম সরওয়ার সোহাগসহ দলীয় নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে অতিথিরা যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে এ ধরনের সামাজিক ও ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। পরে অতিথিদের উপস্থিতিতে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
