ePaper

গাইবান্ধায় নবযোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

হাবিবুর রহমান.গাইবান্ধা

গাইবান্ধায় নবযোগদানকৃত জেলা প্রশাসক ড. মোঃ মনিরুজ্জামানের সঙ্গে জেলার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক ড. মোঃ মনিরুজ্জামান জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার ও এনডিসি সাব্বির আহমেদ। সভায় গাইবান্ধার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।