ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে গুণীজন সংবর্ধনা, জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জি এম হাট লক্ষ্মীপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দুই গুণীজনকে সম্মাননা, ১৭ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা এবং পরিবেশ রক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।
আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সিনিয়র সহকারী সচিব জীতেন্দ্র কুমার নাথ, ফুলগাজী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও জি এম হাট ইউনিয়নের প্রশাসক মো. নাসিম উদ্দিন পাটোয়ারী, কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. আজিজ উল্লাহ, বকমিশাহ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. গোলাপ চৌধুরী, লক্ষ্মীপুর সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা শহিদুল্লাহ মিয়াজী, প্রধান উপদেষ্টা মো. শহিদুল্লাহ মজুমদার, উপদেষ্টা সৈয়দ মো. শহিদ উল্লাহ, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমদ ভূঁইয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সোহেল ও ব্যবসায়ী মোহাম্মদ হামিদ উল্লাহ।
এ ছাড়া ফজলুল কাদের ভূঁইয়া, সৈয়দ জহির উদ্দিন, সলিমুল্লাহ মজুমদার, জহুর লাল দেবনাথসহ লক্ষ্মীপুর সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ সালাউদ্দিন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাসেল, সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল মজুমদার আরজুসহ নেতৃবৃন্দ সার্বিক দায়িত্ব পালন করেন।
