ePaper

নবীনগরে এলপি গ্যাসে অনিয়ম: অতিরিক্ত মূল্য আদায় ও সিলিন্ডারে পানি, ডিলারকে জরিমানা

হেলাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রতিনিধি

এলপি গ্যাসে অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায় ও ভোক্তা প্রতারণার অভিযোগে নবীনগর উপজেলার রবিবার পৌর নারায়নপুর এলাকায় বসুন্ধরা এলপি গ্যাসের অনুমোদিত ডিলার মোঃ বাছির মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি নির্ধারিত মূল্য ১,৬৫৭ টাকা হওয়া সত্ত্বেও তিনি প্রতি সিলিন্ডার গ্যাস ২,০০০ টাকায় বিক্রি করছিলেন বলে অভিযোগ উঠে। স্থানীয় ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ডিলার মোঃ বাছির মিয়াকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, অতিরিক্ত মূল্য আদায় ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল এবং এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও অভিযানের সময় ওই ডিপোতে কিছু গ্যাস সিলিন্ডারে পানি থাকার অভিযোগ পাওয়া যায়, যা ভোক্তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রতারণামূলক। বিষয়টি অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় জনগণ এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন। সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর বলেন, “এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” এ ধরনের অনিয়ম ভোক্তাদের আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও বাড়ায়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *