ePaper

নোয়াখালীতে সড়ক দখল করে বালি রাখায় জরিমানা

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী

নোয়াখালীর চৌমুহনী পৌর হাজিপুর এলাকায় সড়ক দখল করে অবৈধভাবে বালি রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  দীর্ঘদিন ধরে ওই এলাকার প্রধান সড়কে বালি স্তূপ করে রাখায় জনসাধারণের চলাচল ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ লাঘবে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্ত ওমর ফারুককে অর্থদন্ড দেয়া হয়।  এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসিল্যান্ড শাহাদাত হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *