সিরাজুল ইসলাম শেখ পলাশবাড়ী গাইবান্ধা
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি, মানুষ পেতে পারে না”জন্ম থেকেই অন্ধ লাভলু মিয়া। জীবনের সাথে প্রতিনিয়ত লড়াই করেই চলে তার সংসার। ভিক্ষাবৃত্তি আর মানুষের কাছে হাত পেতে কোনোরকমে পরিবার চালান তিনি। কিন্তু এবার সেই অসহায় বাবার কাঁধে নেমে এসেছে আরও বড় এক দুঃখের পাহাড়।তার তিন বছর বয়সী শিশু সন্তান ইয়াসিন মিয়া হৃদরোগে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির হার্টে ফুটো ধরা পড়েছে। রংপুরের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার হার্ট ফাউন্ডেশনে রেফার করেছেন। দ্রুত চিকিৎসা না করালে শিশুটির জীবন হুমকির মুখে পড়তে পারে।কিন্তু দরিদ্র অন্ধ বাবার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা অসম্ভব। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৩ লক্ষ টাকা। প্রতিদিন মানুষের দ্বারে দ্বারে হাত পেতে যে মানুষটি নিজের খাবারের ব্যবস্থা করেন, সেই বাবার পক্ষে সন্তানের চিকিৎসার অর্থ জোগাড় করা যেন আকাশছোঁয়া স্বপ্ন।হোসেনপুর ইউনিয়নের ঝাপড় গ্রামেরএই অসহায় পরিবারটি এখন সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতার দিকে তাকিয়ে আছেন। একটু সহানুভূতি, একটু সাহায্য হয়তো বাঁচিয়ে দিতে পারে ছোট্ট ইয়াসিনের জীবন।মানবতার হাত বাড়িয়ে দিন। একটি শিশুর জীবন বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাই হতে পারে ইয়াসিনের জীবনের সবচেয়ে বড় উপহার।
