ePaper

শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ আহত-৫

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে জমির সিমানা প্রাচীর ভেঙে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নারী সহ ৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গতকাল রোববার উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিচালা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যপারে ভুক্তভোগী ইকবাল হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, আজুগিচালা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে শরাফত আলী, হারুন, হযরত আলী, ফারুক। হযরত আলীর ছেলে নাঈম, শরাফত আলীর ছেলে আতিকুর, ও আফিয়া, সালমা, হাসনা, সহ অজ্ঞাত আরো ৪/৫ জন। অভিযোগ সূত্রে জানা যায়, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জেরে রবিবার অনুমান আটটার দিকে আজুগিচালা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলেদের নেতৃত্বে ১০/১২জন একই গ্রামের ইকবাল হোসেনের বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা-ভাঙচুর-মারপিট চালায় এতে আহত হয়েছেন পাঁচজনের মতো। অভিযোগকারী ইকবাল হোসেন জানান, রোববার দিন সন্ধ্যায় আমাদের জমিতে থাকা নেটের সীমানা ভেঙে দোকানপাট ভাংচুর করে। এসময় আমার বাবা মা, ভাই, বাঁধা দিতে গেলে এলোপাথাড়ি ভাবে এলোপাতাড়ি লাঠি দিয়ে বেদম মারপিট ও কুপিয়ে জখমকরে। এসময় আমার ভাতিজি ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে হাত ভেঙে তার গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এরপর তারা আমাদের বাড়িতে গিয়ে আমার বাবা মাকে টেনে হেঁচড়ে বের করে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় আমাদের চিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে হুমকি দিয়ে তারা চলে যায়। আমার মা, ভাই ও ভাতিজিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এ ব্যপারে অভিযুক্ত নাঈম জানায়, তাদের সাথে প্রতিপক্ষের জমি নিয়ে বিরোধ চলছিলো। তাদের জমি প্রতিপক্ষ জোড় করে দখল করে রেখেছে। তারা জমিতে গেলে তাদের মারপিট করে ইকবাল হোসেন গং। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (26966,23176,21207) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *