ePaper

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় পরিষদে ফারুক আহমেদ ভূইয়া আজাদ

ফুলগাজী,ফেনী প্রতিনিধি

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ ভূইয়া আজাদ। এ উপলক্ষে শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর মগবাজারস্থ আলফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের অধিবেশনে তাঁর শপথগ্রহণ সম্পন্ন হয়।অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের মাধ্যমে তিনি সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শুরু করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফারুক আহমেদ ভূইয়া আজাদ বর্তমানে ফেনী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে জেলার শ্রমিক কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হয়েছে বলে সংগঠনের নেতাকর্মীরা মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *