ePaper

রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজে ইউ’এনও’র সঙ্গে শিক্ষার্থী – অভিভাবকদের  মতবিনিময়

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

রামগঞ্জ মডেল ডিগ্রি( অনার্স)  কলেজে রোববার রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান (ইউ’এনও’র সঙ্গে  শিক্ষার্থী – অভিভাবকদের মতবিনিময় করেন।

কলেজের অধ্যক্ষ মোঃ নুর উদ্দিন ভুইয়ার  সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর -১, রামগঞ্জ আসনের সংসদ সদস্য স্থানীয় প্রতিনিধি  মনোয়ার হোসেন, বক্তব্য রাখেন,  উপাধ্যক্ষ আলাউদ্দিন দেওয়ান, সহকারী অধ্যাপক ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান   মো. রুহুল আমিন, সহকারী অধ্যাপক হারুন -অর রশিদ, অভিভাবক সদস্য আরঙ্গজেব বাবলু,, জামশেদ উল্যা, কলেজের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী অধ্যাপক লেফটেন্যান্ট মোহাম্মদ হাবিব উল্লাহ।  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীরা পবিত্র কুরআন পাঠ, গীতা পাঠ, ও জাতীয় সংগীত  দেশাত্নবোধক গান,কবিতা পরিবেশন করেন। শিক্ষার্থীরা বক্তব্যে কলেজের সমস্যা  গুলো তুলে ধরেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার  কাজী আতিকুর রহমান  তাঁর বক্তব্যে এ সকল সমাধানের আশ্বাস প্রদান করেন।  এর পূর্বে প্রধান অতিথি কলেজে আসলে  অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ  ফুলেল শুভেচছা জানান।  এ সময়   উপজেলা নির্বাহী অফিসার কলেজ প্রাঙ্গনে ফলজ ও বনজ বৃক্ষ রোপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *