ePaper

রমজানে সরকারি ছুটি উপেক্ষা পলাশবাড়ীতে কিছু কিন্ডারগার্টেনে পাঠদান চালুর অভিযোগ

সিরাজুল ইসলাম শেখ পলাশবাড়ী গাইবান্ধা

পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকলেও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কয়েকটি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলে পাঠদান কার্যক্রম চালু থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন অভিভাবকরা। অভিভাবকদের দাবি, সরকারি নির্দেশনা যখন সবার জন্য সমানভাবে প্রযোজ্য, তখন কিছু প্রতিষ্ঠান খোলা রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। রোজার মাসে ছোট শিশুদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

একাধিক অভিভাবক জানান, সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা হলে তা বৈষম্য সৃষ্টি করে। একই সঙ্গে এটি নীতিমালার প্রতি অগ্রাহ্যতার শামিল বলেও মন্তব্য করেন তারা। তাদের ভাষ্য, নিয়ম যদি থাকে, তা সবার ক্ষেত্রেই সমানভাবে কার্যকর হওয়া উচিত। এ বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, সরকার অনুমোদিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ অমান্য করে খোলা রাখলে তা সরাসরি সরকারি আদেশ লঙ্ঘনের সামিল। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। অভিভাবকরা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (3247,3959,22644) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *