ePaper

মাহে রমজানকে স্বাগত জানিয়ে কোম্পানীগঞ্জ জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য মিছিল

মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর স্থানীয় শাখা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাদ আসর বসুরহাট বাজারের প্রধান সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বসুরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন এবং রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

মিছিলে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, সেক্রেটারী মাস্টার মিজানুর রহমান, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশারফ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা অনুসরণ করে নৈতিক ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তারা দ্রব্যমূল্য সহনীয় রাখা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। মিছিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানান।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (11062,26257,25011) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *