ePaper

মধুখালীতে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ,  প্রাণ গেলো স্বামী-স্ত্রী, নাফিসা হলো  এতিম

মোঃ সহিদুল ইসলাম, মধুখালী  প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে মোটরসাইকেল ও ইটবাহী ট্রলির সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আলতুখান জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মধুখালী উপজেলার আশাপুর গ্রামের তামিম মিয়া (২৫) ও তার স্ত্রী শিমলা বেগম (২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তামিম ও শিমলা মোটরসাইকেলে করে মধুখালী থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। পথে জুট মিলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তামিম মিয়া প্রাণ হারান। স্থানীয়রা গুরুতর আহত শিমলা বেগমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও জানা যায় তাদের সংসারে ৬মাসের একটি কন্যা সন্তান আছে।  তার নাম নাফিসা ।  সে হলো এতিম । করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *