নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুদকের সহযোগীতায় গন্ধর্রবপুর উচ্চ বিদ্যালয় বিক্রেতাহীন ‘সততা স্টোর’ চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গন্ধর্রবপুর উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’এর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা দুদকের উপ-পরিচালক নিয়ামুল আহসান গাজী। দোকানে সারি সারি করে খাতা, কলম, ঝাল মুড়িসহ নানা খাবার থাকবে। প্রতিটি পণ্যেরর সাথে মূল্য তালিকা দেওয়া থাকবে। কিন্তু দোকানটিতে থাকবে না কোনো বিক্রেতা। শিক্ষার্থীদের যার যা পণ্য লাগবে পণ্যটি নিয়ে নিজেরা টাকা বক্সে ফেলে রেখে দেবে। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা দুদকের সহকারী পরিচালক তুষার আহমেদ তুষার আহমেদ, গেজেটভুক্ত সমাজসেবক মোজাম্মেল হক ভূঁইয়া, বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব মীর আব্দুল আলীম, গন্ধর্রবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ সাহা, সাংবাদিক এসএম শাহাদাত, আতাউর রহমান সানী, তুষার মাকসুদুল, সাজেদুর রহমানসহ আরো অনেকে। এ সময় নিয়ামুল আহসান গাজী বলেন, শিক্ষার্থীরা সততা স্টোরের মাধ্যমে ছোটবেলা থেকেই সততা সম্পর্কে তাদের হাতেখড়ি হবে। তারাই একসময় দুর্নীতিমুক্ত সমাজ গড়তে প্রত্যয়ী হবে। এ সময় বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব আব্দুল আলীম বলেন, দুদকের সহযোগিতায় সততা স্টোর চালু খুব ভালো উদ্যোগ। পর্যায়ক্রমে দেশের আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালু করা হবে। যেখানে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া শিখবে।
Related News
মেলান্দহে আওয়ামী ফ্যাসীবাদের পতন ও ছাত্র জনতার বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ
- Nabochatona Desk
- August 6, 2025
- 0
মো. রুহুল আমিন রাজু,জামালপুর ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মেলান্দহ উপজেলা বিএনপির ও পৌর বিএনপির […]
মুক্তিযোদ্ধা সংসদের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে নড়াইলে সংবাদ সম্মেলন
- Nabochatona Desk
- September 18, 2025
- 0
নড়াইল প্রতিনিধি ফ্যাসিস্ট আওয়ামী দোসর, দূর্ণীতিগ্রস্থ ও বিতর্কিতদের দিয়ে মুক্তিযোদ্ধা সংসদের কমিটি গঠন করায় ও উক্ত কমিটি বাতিলের দাবিতে নড়াইল জেলা মুক্তিযোদ্ধাবৃন্দ সাংবাদ সম্মেলন করেছে। […]
নরসিংদীতে জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- Nabochatona Desk
- March 10, 2025
- 0
মো, শফিকুল ইসলাম মতি, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নরসিংদী জেলা প্রশাসকের আয়োজনে […]
