নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুদকের সহযোগীতায় গন্ধর্রবপুর উচ্চ বিদ্যালয় বিক্রেতাহীন ‘সততা স্টোর’ চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গন্ধর্রবপুর উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’এর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা দুদকের উপ-পরিচালক নিয়ামুল আহসান গাজী। দোকানে সারি সারি করে খাতা, কলম, ঝাল মুড়িসহ নানা খাবার থাকবে। প্রতিটি পণ্যেরর সাথে মূল্য তালিকা দেওয়া থাকবে। কিন্তু দোকানটিতে থাকবে না কোনো বিক্রেতা। শিক্ষার্থীদের যার যা পণ্য লাগবে পণ্যটি নিয়ে নিজেরা টাকা বক্সে ফেলে রেখে দেবে। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা দুদকের সহকারী পরিচালক তুষার আহমেদ তুষার আহমেদ, গেজেটভুক্ত সমাজসেবক মোজাম্মেল হক ভূঁইয়া, বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব মীর আব্দুল আলীম, গন্ধর্রবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ সাহা, সাংবাদিক এসএম শাহাদাত, আতাউর রহমান সানী, তুষার মাকসুদুল, সাজেদুর রহমানসহ আরো অনেকে। এ সময় নিয়ামুল আহসান গাজী বলেন, শিক্ষার্থীরা সততা স্টোরের মাধ্যমে ছোটবেলা থেকেই সততা সম্পর্কে তাদের হাতেখড়ি হবে। তারাই একসময় দুর্নীতিমুক্ত সমাজ গড়তে প্রত্যয়ী হবে। এ সময় বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব আব্দুল আলীম বলেন, দুদকের সহযোগিতায় সততা স্টোর চালু খুব ভালো উদ্যোগ। পর্যায়ক্রমে দেশের আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালু করা হবে। যেখানে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া শিখবে।
Related News
মাগুরায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ হাসপাতালের লাশ রেখে পালালেন স্বামী
- Nabochatona Desk
- June 27, 2025
- 0
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা মাগুরা সদর উপজেলার শিবরামপুর এলাকায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। নিহত গৃহবধূর ভাই মো. […]
সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি অধিক ঝুঁকিপূর্ণ
- Nabochatona Desk
- January 2, 2026
- 0
রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলায় ছয়টি আসনে ৯২৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১৭৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, ২৮১টিকে ঝুঁকিপূর্ণ ও ৪৬৪টিকে সাধারণ হিসেবে […]
মাগুরায় কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- rubal30
- February 13, 2025
- 0
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা এসো দেশ বদলাই” পৃথিবী বদলাই” স্লোগানে মাগুরায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা ও জেলা পর্যায়ে স্বাস্থ্য […]
