বরগুনা প্রতিনিধি বরগুনায় দীর্ঘ আড়াই বছর পরে তৃণমূল কর্মীদের প্রত্যাশা অপূর্ণ রেখেই জেলা বিএনপির ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, হুমায়ুন হাসান শাহিনকে সদস্যসচিব এবং ফজলুল হক মাস্টারকে প্রথম যুগ্ম-আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আড়াই বছর পরে মাত্র ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণায় জেলা বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কয়েকজন তৃণমূল কর্মী মন্তব্য করেন, ত্যাগী আরও কয়েকজন নেতাকে আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হলে সাংগঠনিক গতি বৃদ্ধি পেত। যদিও পরবর্তীতে সদস্যসংখ্যা বৃদ্ধির সুযোগ আছে তারপরও দীর্ঘদিনের সাংগঠনিক জটিলতা কাটিয়ে ৬টি উপজেলা এবং ৪টি পৌর কমিটি করা ৩ জনের পক্ষে কী করে সম্ভব সেটাই দেখার বিষয়। সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার বলেন, ‘কেন্দ্র যেভাবে ভালো মনে করেছে সেভাবে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। তবে পর্যায়ক্রমে কমিটির সদস্য বাড়ানো হতে পারে।
Related News
গোবিন্দগঞ্জে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত আহত ১০
- Nabochatona Desk
- May 15, 2025
- 0
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় করতোয়া নদীর চরের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আব্দুল মজিদ আকন্দ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হন। […]
নোয়াখালীতে বিধবা নারীকে গণধর্ষণের অভিযোগ
- Nabochatona Desk
- July 1, 2025
- 0
ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর সুবর্ণচরে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়া এক বিধবাকে গণধর্ষণের অভিযোগে মো.সিরাজ উদ্দিনকে (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা […]
রবারপুর ইউনিয়নে শিক্ষা সামগ্রী বিতরণ: চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার জাহিদুল ইসলামের উদ্যোগ
- Nabochatona Desk
- April 13, 2026
- 0
ফুলগাজী, ফেনী প্রতিনিধি ফেনীর ফুলগাজী উপজেলা-এর দরবারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধলিয়া গ্রামে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দরবারপুর […]
