ePaper

ফেনীতে সাংবাদিক ওসমান হারুন মাহমুদ দুলালের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি

প্রয়াত সাংবাদিক ওসমান হারুন মাহমুদ দুলালের স্মরণে ফেনীতে একটি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ক্রাউনের রেস্টুরেন্ট মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করা হয়।ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জহিরুল হক মিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মরহুমের পুত্র রুথান মাহমুদ।এছাড়াও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, উদয় পত্রিকার সম্পাদক সাঈদ খান, একাত্তর টেলিভিশনের ব্যুরো চিফ সিদ্দিক আল মামুন, এনটিভির ফেনী প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয় এবং মরহুমের বন্ধু আখতার হোসেন চৌধুরী প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি সাহেদ চৌধুরী, দৈনিক লাখোকন্ঠ ও উধরষু ঊীঢ়ৎবংং ফেনী জেলা প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল, দৈনিক আজকালের খবর ও যায়যায়দিন মাল্টিমিডিয়া ফেনী জেলা প্রতিনিধি এ,কে,এম হাছান মাহমুদ, দৈনিক আজকের বসুন্ধরার ফেনী জেলা প্রতিনিধি ইয়াছিন আরাফাত মজুমদার, দৈনিক কালবেলার পরশুরাম উপজেলা প্রতিনিধি আবু ইউসুফ মিন্টুসহ ফেনী কর্মরত, প্রিন্ট, ইলেকট্রনিক, আইপি টিভি ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।বক্তারা মরহুম সাংবাদিক ওসমান হারুন মাহমুদ দুলালের পেশাগত জীবন ও স্মৃতির নানা দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা ফেনীর সাংবাদিকতায় তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠান শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা ফয়জুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *